ইউআইইউতে অনুষ্ঠিত হলো এক্সটেন্ডেড বিইএআর সামিট

২৬ জুলাই ২০২৬, ০৯:০১ PM
সামিটে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও উদীয়মান প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি এবং বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়

সামিটে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও উদীয়মান প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি এবং বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘এক্সটেন্ডেড বিইএআর সামিট ২০২৬’। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও উদীয়মান প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি এবং বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

শিক্ষা, গবেষণা সহযোগিতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই সামিট বাংলাদেশের একাডেমিয়া ও আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে পারডু ইউনিভার্সিটির প্রফেসর এবং সিলিকন রিভার বিইএআরের চিফ আর্কিটেক্ট প্রফেসর মুহাম্মদ মোস্তফা হোসেন আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণাভিত্তিক উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের অংশীদারিত্ব এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সামিটের প্লেনারি সেশনে টেক্সাস ইন্সট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পারডু ইউনিভার্সিটি অনলাইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর দিমিত্রি পেরৌলিস সেমিকন্ডাক্টর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।

এ ছাড়া ভিয়েতনাম সেমিকন্ডাক্টর প্রফেশনাল অ্যাসোসিয়েশন’র (ভিএসপিএ) চেয়ারম্যান বিচ-ইয়েন থি ট্রান এবং সানডিস্কের ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার জয়াভেল পাচামুথু সেমিকন্ডাক্টর উদ্ভাবন, প্রযুক্তিগত নেতৃত্ব এবং ভবিষ্যতের মেমোরি প্রযুক্তি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, সিআরইডিও, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, এনএক্সপি সেমিকনডাক্টর এবং ওয়াইইএসের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা সেমিকন্ডাক্টর উৎপাদন, উন্নত ইলেকট্রনিকস, গবেষণার বাণিজ্যিকীকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তি বিষয়ে লাইটনিং টক উপস্থাপন করেন। এ ছাড়া প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা একাডেমিয়া-ইন্ডাস্ট্রির সহযোগিতা, আন্তর্জাতিক গবেষণা অংশীদারিত্ব, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া, ইউআইইউ আইএআরের নির্বাহী পরিচালক প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক এবং দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

সামিট সমাপনী পূর্বে সেন্টার অব রিসার্চ এক্সিলেন্সি ইন সেমিকনডাক্টর টেকনোলজির (সিআরইএসটি) ফেলোদের অংশগ্রহণে একটি গবেষণা পোস্টার প্রদর্শনী এবং নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। 

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9