নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

২৯ জুন ২০২৬, ০২:৫৫ PM
এনইউবি-এর ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা

এনইউবি-এর ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এনইউবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, সদস্য সাদ-আল-জাবির আব্দুল্লাহ ও লাবিবা আব্দুল্লাহ, বুয়েটের সাবেক অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোক্তার আলী, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং অ্যাকাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ৪১তম অ্যাকাডেমিক কাউন্সিল সভার গৃহীত সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। এছাড়া কেন্দ্রীয় পরীক্ষা কমিটির ৯৩তম সভায় অনুমোদিত ফল-২০২৫ সেমিস্টারে উত্তীর্ণ ৪৫৬ জন স্নাতক ও ১৬৭ জন স্নাতকোত্তর শিক্ষার্থীর ফলাফল অনুমোদন করা হয়।

সভায় ‘বিএসসি ইন রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস’ এবং ‘বিএসসি ইন ডাটা সায়েন্স’ নামে দুটি নতুন বিভাগ চালুর জন্য ইউজিসির অনুমোদন গ্রহণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অ্যাকাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

ট্যাগ: এনইউবি
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬