এনইউবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ AM
এনইউবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

এনইউবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন © টিডিসি ফটো

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে প্রথমে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। পরে ক্যাম্পাসের শহীদ স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো. মোফাক্কারুল ইসলাম।
পরবর্তীতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগের প্রভাষক স্নিগ্ধা রানি রায় ও শারমিন শান্তির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাসান ফরিদ। এছাড়া অতিরিক্ত রেজিস্ট্রার মেজর এম. এ. রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় আত্মপরিচয়ের এক অনন্য মাইলফলক। এই চেতনার ধারাবাহিকতায় ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে। তিনি ভাষার মর্যাদা রক্ষায় ভাষার শুদ্ধ ও সঠিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য আরও বলেন, 'প্রতিটি জাতি নিজস্ব ভাষা ও সংস্কৃতির ভিত্তিতেই সমৃদ্ধ হয়েছে। আমরা বর্তমানে বৈশ্বিক গ্রামে বসবাস করছি। বাংলা ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি অন্যান্য ভাষা শেখাও জরুরি; তবে মাতৃভাষাভিত্তিক শিক্ষার বিকাশে বাংলা ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।'

ট্যাগ: এনইউবি
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬