খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এনইউবিতে দোয়া অনুষ্ঠিত

৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:১০ AM
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা © টিডিসি ফটো

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রারসহ বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের ধারকবাহক। দেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তিনি তখনই সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রকৃত অর্থেই গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ও পরিবারের অন্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনের বাংলাদেশ খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে গণতন্ত্রের ধারায় এগিয়ে যাবে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফার্মেসি বিভাগের লেকচারার মো. মোফাক্কারুল ইসলাম।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, গাছিদের ব্যস্ততা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950