এনইউবি–আল-আজহার যৌথ কর্মশালা : তুলনামূলক কাব্যতত্ত্বে নতুন দিগন্ত

১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
এনইউবি–আল-আজহার যৌথ কর্মশালা

এনইউবি–আল-আজহার যৌথ কর্মশালা © টিডিসি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)–এর ইংরেজি বিভাগ ভার্চুয়ালি এক আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে। রবিবার রাতে অনুষ্ঠিত কর্মশালার মূল বক্তা ছিলেন কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক আহলাম ওসমান।

স্বাগত বক্তব্যে এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ বলেন, এটি কেবল দুটি বিভাগের সহযোগিতা নয়, বরং দুটি দেশ, প্রতিষ্ঠান ও সংস্কৃতির মধ্যে এক নতুন একাডেমিক সেতুবন্ধনের সূচনা। আমরা এমন একটি ক্ষেত্র গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকরা পারস্পরিক শেখার মাধ্যমে সমৃদ্ধ হবে।

বক্তৃতায় অধ্যাপক আহলাম এজরা পাউন্ডের The Cantos এবং আলা আবদেল হাদির The Cantata–কে তুলনামূলক দৃষ্টিতে বিশ্লেষণ করেন। তিনি তুলে ধরেন, The Cantos আধুনিকতাবাদী কাঠামো, নিয়ন্ত্রিত খণ্ডিততা ও লেখককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে একটি ‘closed text’ (অর্থ সীমিত ও নিয়ন্ত্রিত লেখা) হিসেবে পাঠিত হয়। অন্যদিকে, The Cantata–কে তিনি পরাধুনিক opera aperta (পাঠককেন্দ্রিক উন্মুক্ত পাঠ), সংলাপকেন্দ্রিকতা ও ভাঙাগড়ার বৈশিষ্ট্যে গঠিত রূপ হিসেবে ব্যাখ্যা করেন।

অধ্যাপক আহলামের মতে, এই পার্থক্য কোনো ‘পূর্বাঞ্চলীয়’ কাব্যতত্ত্বের প্রভাব নয়, বরং হাদির পরাধুনিক বিশ্বদৃষ্টিভঙ্গির ফল—যা The Cantata–এর উন্মুক্ত গঠন ও অর্থ উৎপাদনকে প্রভাবিত করে। তার মূল্যায়নে, এই তুলনামূলক পাঠ দেখায় কীভাবে সাহিত্যরূপ ঐতিহাসিক, রাজনৈতিক ও দার্শনিক প্রেক্ষাপট প্রতিফলিত করে এবং তুলনামূলক কাব্যতত্ত্বে নতুন দিগন্ত উন্মোচন করে।

সেশনের সমাপনীতে অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক অধ্যাপক আহলামের “দূরদর্শী ও চিন্তাপ্রবণ” বক্তৃতার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এটি এনইউবির প্রথম প্রাতিষ্ঠানিক সহযোগিতা, যা দেশের জন্যও তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে বিভাগীয় উন্নয়ন কমিটির সদস্য ড. রহমাতুল্লাহ, মুজতবা রাফিদসহ ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কায়রোর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আরব রাইটার্স ইউনিয়নের সদস্য অধ্যাপক মোহাম্মদও আলোচনায় অংশ নেন।

আয়োজকেরা জানান, ভবিষ্যতে যৌথ গবেষণা, অতিথি বক্তৃতা এবং শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে দুই প্রতিষ্ঠান নীতিগতভাবে একমত হয়েছে। এনইউবি ইংরেজি বিভাগ মনে করে, এ উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সংযোগ, গবেষণা উৎপাদন ও পাঠ্যক্রম উন্নয়নে একটি টেকসই মডেল হয়ে উঠবে।

সেঞ্চুরি করেই পকেট থেকে কাগজ বের করলেন লিটন, কী লেখা ছিল তা…
  • ১৬ নভেম্বর ২০২৬
ইবির মেগা প্রকল্পে শ্রমিক সংকট, নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না…
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় জামিয়া মোহাম্মদিয়ার ৭০ বছর পূর্তি, পাগড়ি পেলেন ৯০০ প্…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৬ নভেম্বর ২০২৬
২১ জানুয়ারি প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950