ভবিষ্যৎ দুনিয়া এআই ও মেশিন লার্নিংয়ের: এনইউবি উপাচার্য

১০ মে ২০২৬, ১২:৪৯ PM , আপডেট: ১০ মে ২০২৬, ০১:০১ PM
এনইউবি ক্যাম্পাসে দিনব্যাপী আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে এক বিজয়ীকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

এনইউবি ক্যাম্পাসে দিনব্যাপী আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে এক বিজয়ীকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ভবিষ্যৎ দুনিয়া হলো এআই, রোবোটিকস ও মেশিন লার্নিংয়ের। এসব ক্ষেত্রে জ্ঞান অর্জন ও তার বাস্তব প্রয়োগের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধানে তরুণ তথা ছাত্রসমাজকে অগ্রবর্তী ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৯ মে) এনইউবি ক্যাম্পাসে দিনব্যাপী আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী সেশনে এনইউবির উপাচার্যের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের (এনইউবিটি) সদস্য মিসেস লাবিবা আব্দুল্লাহ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। আরও উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক ও কম্পিউটার বিজ্ঞানী ড. কায়কোবাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন এনইউবিটি সদস্য সাদ আল জাবির আব্দুল্লাহ ও মোছাম্মৎ হাবিবুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এনইউবিতে এমন আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্ভাবন ও সৃষ্টিশীল কাজে বিশেষ মনোযোগ দিচ্ছেন। তিনি আজও (গতকাল) একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর বানানো ব্যাটারিচালিত ‘স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন। শিক্ষায় বর্তমান সরকারের জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা আছে বলেও তিনি উল্লেখ করেন।

বুয়েটের সাবেক অধ্যাপক ড. কায়কোবাদ বলেন, ‘বাংলাদেশ থেকে পরামর্শক ফি হিসেবে প্রতিবছর লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। আমাদের দেশে এত মানুষ, অথচ অন্যরা আমাদের টাকা নিয়ে যাচ্ছে শুধু দক্ষ জনশক্তির অভাবে। দক্ষতা বৃদ্ধি না করলে বড় বড় কাজ হাতছাড়া হয়ে যাবে।’ শিক্ষার্থীদের প্রতি তিনি বিজ্ঞান ও সৃষ্টিশীল কাজে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক শত প্রতিযোগী তাদের সৃষ্টিশীল উদ্ভাবন নিয়ে হাজির হন।

 

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬