ডব্লিউইউআরআই র‍্যাঙ্কিংয়ে দেশে ৪র্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১১ মে ২০২৬, ০৭:১২ PM , আপডেট: ১২ মে ২০২৬, ০১:৩৩ PM
 ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডব্লিউইউআরআই গ্লোবাল র‍্যাঙ্কিংস ২০২৬-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডব্লিউইউআরআই গ্লোবাল র‍্যাঙ্কিংস ২০২৬-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে © সংগৃহীত

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র‍্যাঙ্কিং ২০২৬-এ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান পেয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। 

চলতি বছরের ৬ থেকে ৮ মে তাইওয়ানের নানতোউতে ন্যাশনাল চি নান ইউনিভার্সিটি আয়োজিত ‘হ্যানসিয়াটিক লীগ অব ইউনিভার্সিটিজ (এইচএলইউ)-এর ষষ্ঠ বার্ষিক সম্মেলন ও ডব্লিউইউআরআই ২০২৬ পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে ডব্লিউইউআরআই-এর প্রেসিডেন্ট কিউং-সুং কিম এ ঘোষণা দেন। 

ডব্লিউইউআরআই র‍্যাংকিং ২০২৬-এ বিশ্বের ৯৬টি দেশের মোট ১ হাজার ৯২৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে, যেখানে বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয় স্থান করে নেয়।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। এছাড়া তৃতীয় স্থানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), চতুর্থ স্থানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং পঞ্চম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তালিকার ষষ্ঠ অবস্থানে উত্তরা ইউনিভার্সিটি এবং সপ্তম স্থানে রয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি।

ডব্লিউইউআরআই র‍্যাঙ্কিংটি প্রকাশ করা হয় মূলত হ্যানসিয়াটিক লিগ অব ইউনিভার্সিটিজের পক্ষ থেকে। নেদারল্যান্ডসের হ্যানজ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস এর উদ্যোক্তা। বিশ্বের ১০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এন্ট্রাপ্রেনিউরাল স্পিরিট, ইথিকাল ভ্যালু, স্টুডেন্ট মোবিলিটি অ্যান্ড ওপেননেস ও ইথিক্যাল ভ্যালু—এই ৫ বিষয়ে সেরা ৫০ এর তালিকা প্রকাশ করে তারা।

গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি গ্রেপ্তার
  • ২১ জুলাই ২০২৬
আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে
  • ২১ জুলাই ২০২৬
নবম পে স্কেলের অর্থ সংস্থান নিয়ে চ্যালেঞ্জে সরকার, সমাধান হ…
  • ২১ জুলাই ২০২৬
এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সময়সূচি পরিবর্তন
  • ২১ জুলাই ২০২৬
২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারে ব্রাজিলও!
  • ২১ জুলাই ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধর, ৪ দফা দাবি জানাল রাকসু
  • ২১ জুলাই ২০২৬