আইইউবিএটিতে বিএনসিসির ৫ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণের সমাপনী

১৯ জুলাই ২০২৬, ১১:০৩ PM
৫ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণের সমাপনী

৫ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণের সমাপনী © টিডিসি ছবি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বিএনসিসি প্লাটুনের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আইইউবিএটি ক্যাম্পাসে আয়োজিত এ প্রশিক্ষণে রমনা রেজিমেন্টের আওতাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৫০ জন বিএনসিসি ক্যাডেট অংশ নেন। তাদের মধ্যে বিমান শাখা ও নৌ শাখার ১০ জন করে ক্যাডেট ছিলেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের দক্ষতা অর্জনের মাধ্যমে ক্যাডেটদের মানবিক ও সেবামুখী হিসেবে গড়ে তোলা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্ট বিএনসিসির রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর মুহাম্মদ আব্দুস সালাম, পিএসসি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ক্যাডেটদের রক্তচাপ পরিমাপ, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, ক্ষতস্থানের পরিচর্যা, অজ্ঞান ব্যক্তিকে সেবা, সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন), ভাঙা হাড়ের প্রাথমিক ব্যবস্থাপনা, দগ্ধ রোগীর পরিচর্যা, জরুরি রোগী স্থানান্তর এবং দুর্যোগকালীন প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ক্যাডেটদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬