গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি গ্রেপ্তার

২১ জুলাই ২০২৬, ১২:০৬ PM
গ্রেপ্তার মো. সম্রাট মণ্ডল

গ্রেপ্তার মো. সম্রাট মণ্ডল © সংগৃহীত

গাজীপুর আদালত পুলিশের নিয়ন্ত্রাধীন গারদখানার রিসিভ ডেস্ক থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি ডাকাত দলের সদস্য মো. সম্রাট মণ্ডলকে (২৮) ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাব।

গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে র‍্যাব-১ (গাজীপুর) ও র‍্যাব-১৪ (ময়মনসিংহ)-এর যৌথ দল অংশ নেয়।

র‍্যাব জানায়, সোমবার (২০ জুলাই) দুপুরে গাজীপুর আদালত পুলিশের গারদখানার রিসিভ ডেস্কে অন্যান্য আসামির সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় সম্রাট কৌশলে হ্যান্ডকাফ থেকে হাত খুলে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় গাজীপুর সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা করা হয়।

পরে র‍্যাবের গোয়েন্দা দল আসামির সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আবার গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, এর আগে গত ১৯ জুলাই রাতে গাজীপুরের গাছা থানার খুনিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সম্রাটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে হাজির করার প্রক্রিয়াকালে সম্রাট পালিয়ে যান।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬