‘বিশ্বকাপের জন্য’ বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়, পেছানো হলো পরীক্ষাও

১৯ জুলাই ২০২৬, ০৯:৫১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ১০:১৩ PM
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ © টিডিসি সম্পাদিত

ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচের উন্মাদনায় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। একইসঙ্গে আগামী ২০ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হতে যাওয়া সব ধরনের একাডেমিক পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করে তা ২৩ জুলাই (বৃহস্পতিবার) পুনর্নির্ধারণ করা হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (অব.) স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের জানানো যাচ্ছে, অনিবার্য কারণবশত আগামী সোমবার, ২০ জুলাই ২০২৬ তারিখে নির্ধারিত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, যার মধ্যে সকল নির্ধারিত পরীক্ষাও অন্তর্ভুক্ত, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২০ জুলাই ২০২৬ (সোমবার) তারিখের সব অফিস কার্যক্রম, পরীক্ষা, পরিবহন সেবা এবং অন্যান্য নির্ধারিত কার্যক্রমও ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) একই সময়সূচি অনুসরণ করে সম্পন্ন হবে। তবে নিরাপত্তা সেবা, নির্মাণকাজ এবং অন্যান্য জরুরি কার্যক্রমের মতো অপরিহার্য সেবাগুলো ২০ জুলাই ২০২৬ (সোমবার) যথারীতি চালু থাকবে।’

জানা গেছে, ২০ তারিখ দিবাগত রাত ১ টায় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। গভীর রাতে খেলা দেখার পর সকালে শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে, এমন আশঙ্কায় পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের গ্রিন বিজনেস স্কুলের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ২০ জুলাই নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলাম। গভীর রাতে খেলা শেষ হওয়ায় পরদিন সকালে পরীক্ষায় অংশ নেওয়া অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হতে পারে; এমন বাস্তবতা আমরা তুলে ধরি। আমাদের সেই আবেদনকে গুরুত্ব দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০ জুলাইয়ের পরীক্ষা ২৩ জুলাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী এই সিদ্ধান্তের জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জানা যায়, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার এবং শুক্রবার। ফলে সোমবার পরীক্ষা স্থগিত করে বৃহস্পতিবার ছুটির দিনে নেওয়া হচ্ছে।  

বিষয়টি নিশ্চিত হতে দ্য ডেইলি ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের অন্তত দুজন শিক্ষক ও এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে; তবে তাদের দুজনই মন্তব্য করতে রাজি হননি। পরে নাম প্রকাশ না করার শর্ত দিয়ে এক সহকারী অধ্যাপক জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের উন্মাদনা রয়েছে। ফেসবুকে অনেকে দাবি জানিয়েছে। সামগ্রিক চিন্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টির ভালো-মন্দ দুটো দিকই থাকতে পারে। কেউ এমন উদ্যোগের প্রশংসা করছে, আবার কেউ কেউ হাজার হাজার কিলোমিটার দূরের দুটি দেশের খেলার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের মত সিদ্ধান্তের সমালোচনাও করছে।

বিশ্ববিদ্যালয়ের বন্ধের ব্যাপারে জানতে চাইলে রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (অব.) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘হ্যাঁ, আগামীকাল বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে।’ বিশ্বকাপের জন্যই কিনা জানতে চাইলে ‘ঠিক বিশ্বকাপের জন্য নয়’ বলে ফোন কেটে দেন তিনি। 

মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9