এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সময়সূচি পরিবর্তন

২১ জুলাই ২০২৬, ১১:৪৪ AM , আপডেট: ২১ জুলাই ২০২৬, ১১:৪৫ AM
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) © সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) দক্ষিণাঞ্চলের পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (২১ জুলাই) দলটির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপির দক্ষিণাঞ্চলের পদযাত্রা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় ও সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় এবং বুধবার বিকেল ৩টায় বাগেরহাট সদরে ও সন্ধ্যা ৬টায় মোংলায় পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

আগামী ২৩ জুলাই খুলনার চালনা পৌরসভায় এবং সাতক্ষীরা সদরের দুটি পদযাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পদযাত্রা দুটি সমন্বয় করা হবে এবং তারিখ জানানো হবে।

উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভায় এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরে পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে। 

চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল, ন…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৪ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬