ডিআইইউ ছাত্রদলের ৭৭ সদস্যের কমিটি, সভাপতি রাকিবুল সম্পাদক ইব্রাহিম

১৯ জুলাই ২০২৬, ০৯:০১ PM
সভাপতি রাকিবুল হাসান (চাঁদ) এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল (হৃদয়)

সভাপতি রাকিবুল হাসান (চাঁদ) এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল (হৃদয়) © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আওতাধীন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখার ৭৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাকিবুল হাসান (চাঁদ) সভাপতি এবং ইব্রাহিম খলিল (হৃদয়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান ইমন, নূর মাহমুদ, মো. সজীব হোসাইন, আব্দুল মোতালেব ফয়সাল, শফিকুল ইসলাম শাওন, নোমান সিদ্দিকী, মো. আলম, আব্দুল আল নোমান, সাজিদুল রহমান পিয়াল, রানী মণ্ডল, আরিফিন আহমেদ জনি, সাইফুল ইসলাম ও মাজেদুল হক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শ্রী বিপুল চন্দ্র দাসকে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. শাহরিয়ার সাগর, রায়হান মিয়া, নূরনবী সরকার, শাকিল আহমেদ শাফি, ফারহাদ বাবু অর্নিব, আশরাফুল আলম নাহিদ, মো. সাগর মণ্ডল, সামসুল ইফতি, স্বপন আহমেদ, ইয়াসিন আরাফাত আকাশ, নুর সাদ্দাম তুর্য, হাসান কবির, মাহফুজুর রহমান, ওমর ফারুক নাহিদ, মাহমুদুল হাসান শুভ, তাওহীদ আহমেদ, মো. সাজ্জাদ, সৈকত সরকার, আল নাহিয়ান, সাদিক সুমন, আল আরাফাত এবং আল শাদিদ ইসলাম সিয়াম।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মঈন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আদম শাহরিয়ার, জিহান ইসলাম, তাহসান রিপন, খলিলুর রহমান, তাওহীদুল ইসলাম নবীন, সোহান, ইয়াসিন আরাফাত, নাহিদ হাসান ও মো. জোবোয়ের আহমেদ।

এ ছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন মো. জোবায়ের আহমেদ। সহ-দপ্তর সম্পাদক বীর নাফিজ ইকবাল নিশাদ, প্রচার সম্পাদক তুষার খান, সহ-প্রচার সম্পাদক পরাগ, শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল বাধন, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক আদিব, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক নাজমুস ইসলাম, সহ-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাহফুজ আলম প্রিন্স, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ওয়াসি, পাঠাগারবিষয়ক সম্পাদক তানীম আল আশরিফ প্রিয়ন্ত, সমাজসেবা সম্পাদক নাইমুল ইসলাম নাইম, ক্রীড়াবিষয়ক সম্পাদক খায়রুল আলম ফরাজী, সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক লিখন শেখ, আইনবিষয়ক সম্পাদক রাব্বীউল বারী, অর্থ সম্পাদক মো. জুহানি জমাদার এবং ছাত্রীবিষয়ক সম্পাদক সৈয়দা ইসরাত জাহান দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি ১২ জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন রিফাত মিয়া, মাসুদ রানা তুহিন, মো. রাসেল বসুনিয়া, মো. সাকিব আল হাসান, মো. সজীব, তানিম, তৌফিক আহমেদ তুষার, মো. কাউসার আহমেদ, মো. মাহফুজুর রহমান, আবু সাঈদ, সাদমান জাওয়াদ এবং কে এম আশফাক শাহরিয়ার অনুজ।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950