ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নেতৃত্বে খায়ের-নুর 

০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ PM
মোহাম্মদ আবুল খায়ের ও নুর ইসলাম

মোহাম্মদ আবুল খায়ের ও নুর ইসলাম © টিডিসি ফটো

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সময় জার্নালের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল খায়ের। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ক্যাম্পাস টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার নুর ইসলাম।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে ডিআইইউসাসের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকাল ৩ টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: আল শাহরিয়া সুইট, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ক্যাম্পাস টাইমস এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাইমুর রহমান ইমন এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দূরবীন নিউজ ও দ্যা ডেইলি পোস্ট এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. হৃদয়। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এডুকেশন টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপদেষ্টা মুছা মল্লিক ও মাহমুদুল হাসান। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

সহকারী নির্বাচন কমিশনার মুছা মল্লিক বলেন, নির্বাচনের প্রতিটি ধাপ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নতুন নেতৃত্ব ডিআইইউসাসকে আরও গতিশীল করবে বলে আমাদের বিশ্বাস। 

ডিআইইউসাসের সদ্য বিদায়ী সভাপতি কালাম মুহাম্মদ বলেন, নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা রইল। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।

দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950