নর্দান ইউনিভার্সিটিতে শহীদ আসিফ হাসানকে স্মরণে দোয়া

১৯ জুলাই ২০২৬, ১০:৪২ PM
গণঅভ্যুত্থানে শহীদ মোহাম্মদ আসিফ হাসানের স্মরণে দোয়া মাহফিল

গণঅভ্যুত্থানে শহীদ মোহাম্মদ আসিফ হাসানের স্মরণে দোয়া মাহফিল © টিডিসি ছবি

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আসিফ হাসানের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রার্থনা কক্ষে জোহরের নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাম্মেল হক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মোহাম্মদ আসিফ হাসান নিহত হন। তিনি ওই আন্দোলনে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে প্রথম শহীদ হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শহীদ আসিফ হাসানসহ জুলাই-আগস্ট আন্দোলনের সব শহীদ ও আহতদের স্মরণে মিড-টার্ম পরীক্ষা শেষে আরও একটি স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬