আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে

২১ জুলাই ২০২৬, ১১:৫৭ AM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। সেই হতাশা কাটিয়ে এখন আবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন—আর্জেন্টিনা আবার কবে খেলবে?

আন্তর্জাতিক ফুটবল সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যদিও এখনও ম্যাচ দুটির প্রতিপক্ষ, ভেন্যু কিংবা নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

বিশ্বকাপের পর মাঠের লড়াইয়ের পাশাপাশি আর্জেন্টিনা শিবিরে আরেকটি বিষয়ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেটি হলো প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে তার বর্তমান চুক্তি। ফাইনালের পর স্কালোনি জানিয়েছেন, চুক্তির ভবিষ্যৎ নিয়ে তিনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনা করবেন।

ফাইনালের পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। একপর্যায়ে কান্না আটকে রাখতে না পেরে তিনি কথা শেষ না করেই সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে যান। যাওয়ার আগে তিনি এএফএ সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি প্রেসিডেন্টের সাথে কথা বলব। আমি কী করতে চাই সে সম্পর্কে আমার একটি ধারণা আছে। আমি চুক্তিটি পূরণ করব এবং তারপর দেখা যাবে। সত্যি বলতে, আমার এটা নিয়ে ভাবার প্রয়োজন বোধ হচ্ছে, কারণ আমি জানি না যে আমি এত বড় কিছু করতে পারব কি না। হয়তো আমাদের কথা বলতে হবে। আমাকে এমন একটি সুযোগ দেওয়ার জন্য, এই পদে থাকার জন্য আমি প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞ।’

বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই স্কালোনি ও তাপিয়ার বৈঠক হবে বলে ধারণা করা হয়েছিল। তবে আপাতত সেই সম্ভাবনা নেই। টুর্নামেন্ট শেষে কোচিং স্টাফ ও ফুটবলারদের কয়েক দিনের বিশ্রাম দেওয়া হবে। এরপর সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দল একত্রিত হলে স্কালোনি ও তাপিয়ার মধ্যে বহুল আলোচিত বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

ফলে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতি আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। একদিকে আলবিসেলেস্তেরা দুটি প্রীতি ম্যাচ খেলবে, অন্যদিকে ওই সময়েই স্কালোনি ও তাপিয়ার আলোচনার মাধ্যমে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬