এনএসইউ-বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে স্তন ক্যানসার শনাক্তে এআই প্রযুক্তি উদ্ভাবন

০৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ PM
এআই প্রযুক্তি ম্যামোগ্রাম বিশ্লেষণে চিকিৎসকদের দ্রুত ও আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করবে

এআই প্রযুক্তি ম্যামোগ্রাম বিশ্লেষণে চিকিৎসকদের দ্রুত ও আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করবে © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের যৌথ উদ্যোগে স্তন ক্যানসার শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। ম্যামোগ্রাম চিত্র বিশ্লেষণের মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ে সহায়ক এই প্রযুক্তি মঙ্গলবার (৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ‘ক্যানসার স্ক্রিনিং ইন দ্য মডার্ন এরা: ইন্টিগ্রেটিং ক্লিনিক্যাল এক্সপার্টিজ উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)’ শীর্ষক একটি ধারাবাহিক চিকিৎসা শিক্ষা (সিএমই) কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুন মোস্তফী। প্রধান অতিথি ছিলেন ক্যানসার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন। 

আরও উপস্থিত ছিলেন ড. আমজাদ জাহিদ, অধ্যাপক নরম্যান কে সোয়াজো, অধ্যাপক মামুন মোল্লা, ড. মো. আরিফুর রহমান, ড. আনিসুল হক এবং অধ্যাপক মনির উদ্দিন। অনুষ্ঠানে অনকোলজিস্ট, রেডিওলজিস্ট, চিকিৎসক, এআই বিশেষজ্ঞ এবং গবেষকেরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থায় চিকিৎসকের অভিজ্ঞতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় এখন সময়ের দাবি। তাদের মতে, বাংলাদেশে এ ধরনের উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এনএসইউ ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের যৌথভাবে তৈরি এই প্রযুক্তি ম্যামোগ্রাম বিশ্লেষণে চিকিৎসকদের দ্রুত ও আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

ডিন সাজ্জাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের এ ধরনের যৌথ উদ্যোগ দেশে রোগ নির্ণয়ের মানোন্নয়ন এবং রোগীসেবাকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে। বিশেষ করে স্তন ক্যানসার দ্রুত শনাক্তে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিগ-ম্যাট্রিক্স ল্যাবের দলনেতা অধ্যাপক মনির উদ্দিন বলেন, ভবিষ্যতে এই প্রযুক্তিকে আরও বিস্তৃত করে এমন একটি সমন্বিত প্ল্যাটফর্মে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা ক্যানসারের প্রাথমিক পূর্বাভাস, চিকিৎসা পরিকল্পনা এবং রোগীর অগ্রগতি পর্যবেক্ষণেও সহায়তা করবে।

উদ্যোক্তারা মনে করছেন, এই উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতে তথ্যনির্ভর ও আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে নতুন পথ তৈরি করবে।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬