স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

০৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ PM
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার © সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে শুরু হয়েছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’। গত ৩ জানুয়ারি ঠেকে এ অ্যাডমিশন ফেয়ার স্প্রিং শুরু হয়েছে। পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি চলবে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে।

অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬ শুভ উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির একাডেমিক এডভাইজার অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, প্রক্টর ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল মতিন, অ্যাডমিশন ফেয়ারের কনভেনর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার, জনসংযোগ ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারক ও অ্যাডমিশান বিভাগের প্রধান আশিক মাহমুদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬ চলাকালে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা পাবে অ্যাডমিশন ফি’র ওপরে ৫০ শতাংশ ডিসকাউন্ট এবং টিউশন ফি’র ওপরে প্রথম সেমিস্টারে ১০ শতাংশ ওয়েবার।

ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডমিশন অফিস (৫১ সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা ক্যাম্পাসে)। পাশাপাশি ভর্তি তথ্য জানার জন্য এবং অনলাইনে ভর্তির আবেদন করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ওয়েবসাইট www.stamforduniversity.edu.bd ভিজিট করতে পারেন এবং ০৯৬১৩-৬২২৬২২ এই নম্বরে সরাসরি ভর্তি অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

গবেষণা ও কর্মমুখী শিক্ষা প্রদান, নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস, (স্বল্প পরিসরে ক্লাস শুরু হয়েছে) আধুনিক ও ডিজিটালাইজড ক্লাসরুম, ফ্রি ইন্টারনেটের সুব্যবস্থা, উন্নতমানের ল্যাব, স্টুডেন্ট জোন, প্লে গ্রাউন্ড, সমৃদ্ধ লাইব্রেরি ও আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি জনপ্রিয়তার শীর্ষে দেশি-বিদেশি শিক্ষার্থীদের কাছে।

অ্যাডমিশন উইক সামার ২০২৫-এ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা উন্নত এবং বিশ্বমানের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে নিম্নোক্ত আধুনিক, যুগোপযোগী ও গবেষণাধর্মী প্রোগ্রামসমূহে ভর্তি হতে পারেন।

প্রোগ্রামসমূহ হচ্ছে—ব্যাচেলর অব আর্কিটেকচার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অব এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এমএস ইন মাইক্রোবায়োলজি, ব্যাচেলর অব ফার্মেসি, মাস্টার অব ফার্মেসি, ব্যাচেলর অব ল, মাস্টার অব ল, ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

এ ছাড়া মাস্টার অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ (প্রিলিমিনারি ও ফাইনাল), বিএসএস ইন ইকোনমিকস, এমএসএস ইন ইকোনমিকস, বিএসএস ইন জার্নালিজম ফর ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, এমএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ব্যাচেলর অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, মাস্টার অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, ব্যাচেলর অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।

এ ছাড়া ইউজিসির অনুমোদিত প্রোগ্রাম থিয়েটার স্টাডিজ, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, স্টামফোর্ড ইনস্টিটিউট অন অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অধীনে মাস্টার অব অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্টাডিজ প্রোগ্রামটি চালু করা হচ্ছে। এ ছাড়া, জাপানি ল্যাংগুয়েজ কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স, ইন্ট্রোডাকশন অফ ইংলিশ এন্ড বাংলা (বিদেশী শিক্ষার্থীদের জন্য) কোর্স এবং আইইএলটিএস কোর্সে ভর্তি নিচ্ছে এই ইউনিভার্সিটি।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিলেন রাশেদ খান
  • ২৪ আগস্ট ২০২৬
ফুটপাত দখল করে দোকান, মাসে ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ …
  • ২৪ আগস্ট ২০২৬
অনেক শিক্ষক বদলির আবেদন করতে পারছেন না, কারণ জানালেন অধ্যক্…
  • ২৪ আগস্ট ২০২৬
মদ-স্পিরিট উৎপাদন করে ১৫০ কোটি টাকা মুনাফা কেরুর, চিনিতে লো…
  • ২৪ আগস্ট ২০২৬
দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
  • ২৪ আগস্ট ২০২৬
‘যা দেওয়া হবে, আপনারা খুশি হবেন’—পে স্কেল ইস্যুতে কর্মচারীদ…
  • ২৪ আগস্ট ২০২৬