স্টামফোর্ড ইউনিভার্সিটিতে লালন স্মরণোৎসব ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’

২৪ অক্টোবর ২০২৫, ০২:৩৫ PM
সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা

সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা © টিডিসি ফটো

লালন ফকিরের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চিন্তাকে শ্রদ্ধাভরে স্মরণ করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘লালন স্মরণোৎসব ১৪৩২’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল “মানুষ ভজলে সোনার মানুষ হবি”। এ আয়োজনের উদ্যোগ নেয় স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটি।

লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার জনাব জিয়াউল হাসান। আরও উপস্থিত ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মতিন রহমান, ফ্যাকাল্টি সদস্য ড. ভাস্বর ব্যানার্জি, শাহানারা এফ. চৌধুরী, সাকিরা পারভীন, তানিয়া সুলতানা ও রীপা রয়।

অনুষ্ঠানে অতিথি জিয়াউল হাসান লালনের জীবন, কর্ম ও মানবতাবাদী দর্শন নিয়ে বক্তব্য রাখেন। ড. মতিন রহমান, ড. ভাস্বর ব্যানার্জি ও কবি সাকিরা পারভীন তাঁদের আলোচনায় লালনের অসাম্প্রদায়িক বিশ্বাস, মানবতত্ত্ব ও বাণীর চিরকালীন আবেদন তুলে ধরেন।

আরও পড়ুন: মেসে ধর্ষণের পর এবার হত্যার হুমকি বান্ধবীকে, ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন

অনুষ্ঠানে লালনের গান, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে তাঁর জীবনদর্শন ও মানবপ্রেমকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। গানের সুর ও নাটকের সংলাপে প্রতিফলিত হয় লালনের চিরন্তন বাণী— ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুরসালিন সরকার। নান্দনিক শিল্প নির্দেশনায় ছিলেন আফরা রুবাবা, অলিভ, সৌম্য, রিমন, তৌকির, মাহবুব ও তাহসিন।

সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন হামিদ হাসান, স্বস্তিকা দত্ত মাম্পি, নুজহাত নাওয়ার ইসলাম রায়া, রেজাউল হাসান ও জয়। সঙ্গীতে সহযোগিতা করেন সাদি, মালেক মিঠু ও জোনায়েদ। নৃত্য পরিবেশন করেন রুপালি বাহাদুর রুপা ও সুখী আক্তার নদী।

নাটক ‘অচিন পাখি’তে অভিনয় করেন রিমন মিয়া, তৌকির আহমেদ, তাসিন নিষাদ ও আফরা রুবাবা। রচনা ও নির্দেশনায় ছিলেন আফরা রুবাবা।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটির কোঅর্ডিনেটর আসিফ মাহমুদ। তত্ত্বাবধানে ছিলেন কনভেনর রীপা রয়।

জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে রাজধানীর একটি স্কুলের নাম
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বোয়িং কেনার চুক্তি হতে পারে: …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬