স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত

৩১ জুলাই ২০২৫, ১২:৫৩ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত  

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত   © সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টায় ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুস মিয়া উপস্থিত ছিলেন।

এ বছর তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ফাউন্ডার অ্যাওয়ার্ড অর্জন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম,  চেয়ারম্যান আওয়ার্ড অর্জন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি ইয়েস ফোরাম ও  ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব।

পুরস্কার বিতরণী পর্ব শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের পর্দা নামে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগ এই অনুষ্ঠানটি আয়োজন করে।

‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬
পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকরা বেতনও নেবে সরকারের বিরুদ্ধে কটূক্তিও করতেই থাকবে—ই…
  • ২৭ অক্টোবর ২০২৬