স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সিআর কনফারেন্স অনুষ্ঠিত

২৮ আগস্ট ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৩৯ PM
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সিআর কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সিআর কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত © সংগৃহীত

শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকাশ এবং প্রয়োজনীয় ক্যারিয়ার-ভিত্তিক দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সিআর কনফারেন্স-২০২৫। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্লেসমেন্ট সেন্টার (সিসিপিসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভদের (সিআর) একত্রিত করা হয়। এসময় প্রেরণাদায়ী বক্তব্য দেন এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দ্য ডেইলি স্টারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনজির আবরার, দীপন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর ড. নাসির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রিশান মাহমুদ রনি। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব ও কর্মজীবনে অনুপ্রাণিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। এছাড়া উপ-উপাচার্য প্রফেসর ড. মে: ইউনুস মিয়া, ট্রেজারার প্রফেসর ড. মো: জিয়াউল হাসান, প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. মৃত্যুঞ্জয় আচর্য্য, পাবলিক রিলেশনস ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারকসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও প্রশাসনিক এইচওডিরা  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এতে সভাপতিত্ব করেন ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্লেসমেন্ট সেন্টার (সিসিপিসি) এর এইচওডি তামান্না জেরিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থী জাকিউর রহমান।

 

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ পদে নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু, শিশুর দায়িত্ব নেবে সর…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেপ্তার…
  • ২১ আগস্ট ২০২৬