উত্তরা ইউনিভার্সিটিতে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা

১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ AM
উত্তরা ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা

উত্তরা ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা © সংগৃহীত

আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। উত্তরা ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের (ইউইউডিসি) উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

আঞ্চল হিসেবে আমিই সেরা এ বিষয়কে সামনে রেখে প্রতিযোগিতায় বিতার্কিকরা প্রত্যেকে নিজ নিজ বিভাগকে বিভিন্ন পেশার চরিত্রে রম্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন। আঞ্চলিক এ রম্য বিতর্কে অঞ্চলভেদে অংশগ্রহণ করে বরিশাল, ময়মনসিংহ, যশোর, পুরান ঢাকা, নোয়াখালী ও রংপুর অঞ্চলের ৬ শিক্ষার্থী।  বিতর্কের সম্পূর্ন সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত অনুভব করেন, যা আয়োজনকে আরো বেশি সুন্দর করে তোলে। যুক্তি, গান এবং কবিতার মাধ্যমে বিতার্কিকরা নিজেদের অঞ্চলের অনন্যতা ফুটিয়ে তোলে এবং হাস্য-রসিকতার মাধ্যমে অন্যান্যদের থেজে নিজেদের সেরা প্রমান করার চেষ্টা করে। 

বিচারকদের ফলাফলের ভিত্তিতে ১ম স্থান অবস্থান করেন ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি, ২য় স্থান অবস্থান করেন বরিশাল অঞ্চলের প্রতিনিধি এবং ৩য় স্থান অবস্থান করেন নোয়াখালি অঞ্চল প্রতিনিধি। 

ইউইউডিসির প্রেসিডেন্ট শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত ট্রেজারার প্রফেসর হাসপিয়া বাসিরুল্লাহ, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের (এফডিটি) চেয়ারম্যান প্রফেসর ফারুক মোহাম্মদ মাসুদ, ডেপুটি ডিরেক্টর অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকেরা।

সর্বশেষ বিজয়িদের ক্রেস্টসহ সকল প্রতিযোগিদের মেডেল প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬