কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ PM
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা © টিডিসি

পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’ আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার বিষয় ছিল ‘পরিবারের অসচেতনতাই বাল্যবিবাহের প্রধান কারণ’। বিতর্কে অংশ নেয় কলাপাড়ার এম ইউ মাধ্যমিক বিদ্যালয় এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাউছার হামিদ বলেন, ‘বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। কেউ বাল্যবিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলে বা দাওয়াতে গেলেও তার বিরুদ্ধে জরিমানার বিধান কার্যকর করা হবে।’

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081