শহীদ আবু সাইদের স্মরণে ইবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

২৫ জুলাই ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০২:৫৬ PM
ইবিতে শহীদ আবু সাইদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়েছে

ইবিতে শহীদ আবু সাইদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়েছে © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়েছে আজ। শুক্রবার (২৫ জুলাই) দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. গফুর গাজী। এ ছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক গোলাম রাব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ। 

আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ অংশগ্রহণ করে। প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে আল-ফিকস অ্যান্ড ল, ডেভেলপমেন্ট স্টাডিস, অর্থনীতি, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, আরবি ভাষা ও সাহিত্য এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ।

বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক পংকজ রায় বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর আহ্বায়ক হিসেবে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মহতি আয়োজনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি সত্যিই অভিভূত।’

তিনি আরও বলেন, ‘বিতর্ক কেবল যুক্তিতর্কের এক বুদ্ধিবৃত্তিক অনুশীলন নয়, এটি চিন্তার প্রসার ঘটায়, সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং ভিন্ন মতকে শ্রদ্ধার সঙ্গে দেখার শিক্ষা দেয়। আমাদের এই প্ল্যাটফর্ম বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে, ন্যায় ও সমতার পক্ষে দাঁড়াতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবে বলেই আমার বিশ্বাস। আমরা এমন এক সময়ে দাঁড়িয়েছি যখন সমাজের প্রতিটি স্তরে বৈষম্যবিরোধী চেতনাকে আরও শাণিত করা অত্যন্ত জরুরি। ধর্ম, বর্ণ, লিঙ্গ, আর্থসামাজিক অবস্থান কোনো কিছুর ভিত্তিতেই যেন কোনো মানুষ বৈষম্যের শিকার না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬