ঢাকা কলেজে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

০৪ জুলাই ২০২৫, ১১:৪৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪২ PM
ঢাকা কলেজে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঢাকা কলেজে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  © সংগৃহীত

‘গনতন্ত্রের কন্ঠস্বর, পুনঃচিন্তার বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে দ্য বাংলাদেশ ডায়ালগ ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪ টি বিতার্কিক দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টায় কলেজের আ ন ম নজিব উদ্দিন খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের উদ্বোধন ঘোষণার মধ্যে দিয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার ও দ্য বাংলাদেশ ডায়ালগের নির্বাহী পরিচালক রুবাইয়াত মান্নান রাফি। 

দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্বে করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহাদাত হোসাইন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু বকর সাঈম। এছাড়াও প্রতিযোগিতায় ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সদস্যরা সার্বিক তত্ত্বাবধানে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।
 
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে যে কোন সমস্যা সমাধান করা যায়। এছাড়াও এধরণের বিতর্ক আয়োজনে ঢাকা কলেজের পক্ষ থেকে সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আয়োজকেরা বলেন, মুক্তচিন্তা উপস্থাপনের উন্মুক্ত প্রাঙ্গণ বিতর্ক প্রতিযোগিতা। চিন্তার মুক্ত এক অঙ্গ যেখানে ভিন্ন মত থাকে কিন্তু কোন অসহিষ্ণুতা থাকেনা। 

উল্লেখ্য, সংসদীয় পদ্ধতিতে এ বিতর্ক প্রতিযোগিতায় বির্তাকিকরা গণতন্ত্রকে রূপদান ও গঠনদানকারী মৌলিক বিষয়গুলির উপর পক্ষে বিপক্ষে যুক্তি উত্থাপন করেন। সুষ্ঠু নির্বাচন, বাকস্বাধীনতা, মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্র ও ন্যায়বিচারের মতো বিষয়গুলি সহ নানাবিধ বিষয়ের ওপরে বিতর্ক অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে: …
  • ১৫ জুলাই ২০২৬
৩১ দফা সংস্কার প্রস্তাব বিএনপির নয়, এখন জনগণের সম্পদ: প্রধা…
  • ১৫ জুলাই ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ, আবেদন করতে পারবেন…
  • ১৫ জুলাই ২০২৬
জীবিকার তাগিদে এসেছিলেন ময়মনসিংহে, ফিরলেন লাশ হয়ে
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের একাদশে থাকছেন যারা
  • ১৫ জুলাই ২০২৬
নবীনদের পদচারণায় মুখরিত ববি ক্যাম্পাস
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence