ইউআইইউ ইকোন ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ PM
দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়

দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইকোনমিকস বিভাগ এবং ইউআইইউ জুনিয়র ইকোনমিস্টস ফোরাম (জেইএফ) আয়োজিত ‘ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫’ শিরোনামে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং একটি রোমাঞ্চকর ফুটবল ম্যাচসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট প্রফেসর ড. আখতার হোসেন, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন চিফ ইকোনমিস্ট প্রফেসর ড. এম আখতারুজ্জামান এবং ইআইইই অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলী আশরাফ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব প্রদান করেন ইউআইইউর অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। 

ইকন ফেস্ট ২০২৫-এর প্রথম অধিবেশনে ইউআইইউ অর্থনীতি বিভাগের ওপর একটি উপস্থাপনা এবং শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিশিষ্ট অতিথিরা অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অধিবেশনটি শেষ হয়।

দ্বিতীয় অধিবেশনে ছাত্রীদের জন্য বালিশ পাসিং ও ছেলেদের জন্য একটি রোমাঞ্চকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফলে দিনটিকে সত্যিই স্মরণীয় করে তোলে।

অনুষ্ঠানটির স্পনসর হিসেবে ছিল ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি এবং বিশেষ সহায়তায় ছিল ট্রাইব স্পোর্টস অ্যান্ড অ্যাপারেল। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থনীতিবিদ ও সাংবাদিকরাসহ অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950