ইউআইইউ’তে ‘স্কিন’ ও বিজনেস ইন্টেলিজেন্স’ অনুষ্ঠিত

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ PM
‘স্কিন'ও বিজনেস ইন্টেলিজেন্স’ ব্যবসায়িক কেস প্রতিযোগিতার ফাইনাল

‘স্কিন'ও বিজনেস ইন্টেলিজেন্স’ ব্যবসায়িক কেস প্রতিযোগিতার ফাইনাল © সৌজন্যে প্রাপ্ত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এইচআর ফোরামের উদ্যোগে ও ডিসিসিএসএর সহযোগিতায় ‘স্কিন অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স’ শিরোনামে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউআইইউ মাল্টিপারপাস হলে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আয়োজন করা হয়।

স্কিন’ও বিজনেস ইন্টেলিজেন্স প্রতিযোগিতাটি ব্যবসায়িক ও উদ্যোক্তায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন টিমের মাধ্যমে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা ও সমাধান উপস্থাপন করে। প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিতায় ১৫৯টি টিম অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে যথার্থ বাছাই প্রক্রিয়ার পর শীর্ষ ১০টি দল ফাইনালিস্ট হিসাবে যোগ্যতা অর্জন করে। 

প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চার্ডাইক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিএফও আল জাবের ফয়সাল এবং বিজনেস ডেভেলপমেন্ট’র প্রধান নেওয়াস শরিফ নাসিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ ডিসিসিএসএ’র পরিচালক নাহিদ হাসান। স্কিন'ও বিজনেস ইন্টেলিজেন্স’র গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন: ইউআইইউর স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম, ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মির্জা মুহাম্মদ, লেখক ও সাংবাদিক এবং বাংলা টেলিগ্রাফের সম্পাদক জনাব পলাশ মাহবুব এবং আবুল খায়ের স্টিলের ন্যাশনাল ট্রেড মার্কেটিং ম্যানেজার আরিফুর রহমান।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ফাইনালিস্ট ১০ টি দল থেকে ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন হবার মুকুট অর্জন করে ‘উইদাউট এ নেম’ দল, প্রথম রানারআপ ‘দূরবীন’ দল এবং ‘ক্যাট-এ-লাইস্ট’ দ্বিতীয় রানারআপ হয়। অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা, প্রথম রানারআপ দলকে ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ দলকে ১০ হাজার টাকার চেক তুলে দেন। 

অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা এবং শিল্প বিশেষজ্ঞসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

 

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬