ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

১২ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১১:১১ PM
ইউএপির গ্রিন রোডে স্থায়ী ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

ইউএপির গ্রিন রোডে স্থায়ী ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় © সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্প্রিং-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোডে স্থায়ী ক্যাম্পাসে শনিবার (১২ জুলাই) এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, মূল্যবোধ ও সহায়তামূলক পরিষেবাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

দিনব্যাপী এই অনুষ্ঠানে দুটি পৃথক সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক এবং সিনিয়র ভাইস চেয়ারপারসন তাশমীম শায়েরা মঈন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। 

স্থপতি মাহবুবা হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো সেই স্থান, যেখানে তোমরা নিজেকে ও নিজের ভবিষ্যৎকে আবিষ্কার করবে।’

বিওটির সিনিয়র ভাইস চেয়ারপারসন তাশমীম শায়েরা মুয়ীন বলেন, ‘শৃঙ্খলা ও সহানুভূতির চর্চা একজন শিক্ষার্থীর চারিত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলোর চর্চাই একজন দায়িত্বশীল ও মানবিক নাগরিক গড়ে তোলে।

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান নবীনদের স্বাগত জানিয়ে বলেন, ‘ইউএপি তোমাদের একটি মানসম্মত ও শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষার অভিজ্ঞতা দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, যিনি শিক্ষাজীবনে আজীবন শেখার গুরুত্বের ওপর আলোকপাত করেন। এ ছাড়া কর্পোরেট ব্যক্তিত্ব জনাব কামরান বকর সততা ও স্বপ্নের প্রতি দায়বদ্ধ থেকে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মুহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, অধ্যাপক ড. আবু সাইয়ীদ মোস্তাক আহমেদ, অধ্যাপক ড. জি আর আহমেদ জামাল, অধ্যাপক ড. এম এ বাকী খলিলী, অধ্যাপক ড. অলোক কুমার সাহা এবং ড. এ এস এম মহসিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম। নবীনদের অনুপ্রাণিত করতে ইউএপির চারজন সফল প্রাক্তন শিক্ষার্থী তাদের ক্যারিয়ারজুড়ে অর্জিত অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে তারা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও শিক্ষাগত সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

অনুষ্ঠানে বিওটি সদস্য ড. এম আলাউদ্দিন, আলহাজ¦ আব্দুল মালেক মোল্লা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9