নতুনবাজার সড়ক অবরোধ করে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

২১ জুন ২০২৫, ০১:০০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৯:৩৮ PM
নতুনবাজার মোড়ে অবরোধ ইউআইইউ শিক্ষার্থীদের

নতুনবাজার মোড়ে অবরোধ ইউআইইউ শিক্ষার্থীদের © টিডিসি ফটো

অবৈধ বহিষ্কার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদে রাজধানীর নতুনবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তবে অপরপাশের সড়কে যান চলাচল করলেও সে সংখ্যা কম ছিল। বেলা পৌনে ১১টার দিকে লাঠিচার্জে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। তবে কিছু সময় পর আবারও নতুনবাজার মোড়ে এসে সড়ক আটকে দেন আন্দোলনকারীরা। ফলে আবারও যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে সেখানে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা রাস্তায় অবস্থান নেন এবং অবরোধ করেন। এসময় শিক্ষার্থীদের অনেকের হাতে প্রতিবাদী প্ল্যাকার্ডও দেখা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ব্যাখ্যা ছাড়াই বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ণ তদন্ত না হওয়া এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

প্রসঙ্গত, গত ২৬ ও ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসন্তোষের জেরে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল ইউআইইউ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবি করে আসছেন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9