ইউআইইউ অধ্যাপক পেলেন টেলিকম ও আইসিটি অ্যাওয়ার্ড

১৯ মে ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন খন্দকার আবদুল্লাহ আল মামুন

উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন খন্দকার আবদুল্লাহ আল মামুন © সংগৃহীত

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সোসাইটি দিবস ২০২৫ উপলক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুনকে জাতীয় সম্মাননা প্রদান করা হয়েছে। টেলিকম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা  হয়। 

শনিবার (১৭ মে) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সোসাইটি দিবস উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

খন্দকার আবদুল্লাহ আল মামুন গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমের মাধ্যমে গত ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে প্রযুক্তি নির্ভর সমাধানের পথ প্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছেন। সবার জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ইউনিভার্সাল হেলথ কভারেজ (UHC) অর্জনের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন সিমেড হেলথ। এটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এবং কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মাধ্যমে পরিচালিত হয়। এ মডেলের মাধ্যমে এখন পর্যন্ত  ৪০ লক্ষের বেশি মানুষকে সেবা প্রদান করেছে।

এটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ৭ বিলিয়নেরও বেশি মানুষের স্বাস্থ্যসেবার সহজলভ্যতা ও মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।  তার এ উদ্যোগ বাংলাদেশে স্বাস্থ্যখাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে যা অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশে সম্প্রসারণের সক্ষমতা রাখে। 

এ ছাড়া ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক প্রযুক্তি এবং শিক্ষা প্রযুক্তিবিষয়ক গবেষণার জন্য তিনি আন্তর্জাতিকভাবে খ্যাত। তার উদ্ভাবন ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে বহু খাতে। নীতি প্রণয়নের ক্ষেত্রে তিনি বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে ন্যাশনাল এআই স্ট্র্যাটেজি, ডিজিটাল হেলথ স্ট্র্যাটেজি, প্রতিবন্ধীবান্ধব নীতি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করেছেন। তার নেতৃত্ব ও চিন্তাধারা বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতিতে সহায়তা করছে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফায়েজ আহমেদ তায়েব, আইসিটি বিভাগের সচিব মো. শীষ হায়দার চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সচিব মোছা. মাহবুবা ফারজানা। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9