৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

২৬ মার্চ ২০২৫, ০৭:৪৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ © টিডিসি ফটো

নয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়গুলোর পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। 

মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলে সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুর কুশপুত্তলিকা দাহ করেন পদবঞ্চিতরা।

বিক্ষোভকারীদের দাবি, কমিটিতে ত্যাগী ও যোগ্য কর্মীদের মূল্যায়ন করা হয়নি। ছাত্রলীগ, বিবাহিত, অছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সৌরভ শেখ, সাবেক যুগ্ম সম্পাদক নাসিব রহমান, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ছাত্রনেতা মো. মাশরুর মেরাজ ভূঞা, নাহিদ হাসান, আবরার আবির, রাকুবুল আলম শুভ ও আমেরিকান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুল হাসান প্রান্ত। 

এছাড়াও ছিবগাতুল্লাহ রিদুওয়ান, হাসনাত শাহরিয়ার, শাহেদ ভূঞা, মেহেদী হাসান ইয়াসিন, হিমেল কবির, মোহাম্মদ তুহিন, তামজিদ চৌধুরি, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আশরাফুল আলম তাশদীদ, গ্রিন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজিব মন্ডল প্রমুখ।

হুমকি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার সব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী সভা শুরু, এজেন্ডায় পরবর্তী নির্ব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকাতের টাকায় উন্নয়ন করেছে ডাকসু, দৃঢ় বিশ্বাস হামিমের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9