বিইউএফটি’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৬ মার্চ ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
বোর্ড সদস্যদের সাথে নিয়ে কেক কাটা হয়

বোর্ড সদস্যদের সাথে নিয়ে কেক কাটা হয় © সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এসময় বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। 

বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি, দেশের কল্যাণ এবং বৈশ্বিক শান্তির জন্য বিশেষ দোয়া হয়। এরপর একসঙ্গে ইফতার করা হয়, যা উপস্থিত সকলের মাঝে ভ্রাতৃত্ববোধের সঞ্চার করে। বিইউএফটি বিশ্বাস ও সংহতির মূল্যবোধ বজায় রেখে এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিজ কার্যালয়ে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • ১৬ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়িয়ে বিএনপিকে বিদায় জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
  • ১৬ নভেম্বর ২০২৬
আলোচনার কথা থাকলেও এজেন্ডা থেকে ‘উধাও’ গার্মেন্টস ইস্যু!
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্বস্তি নিয়েই চা বিরতিতে বাংলাদেশ
  • ১৬ নভেম্বর ২০২৬
হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পাল্টা চ্য…
  • ১৬ নভেম্বর ২০২৬