এনএসইউতে ফুলব্রাইট স্পেশালিস্ট হিসেবে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. ক্যাথরিন ও নর্থ সাউথ লোগো

যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. ক্যাথরিন ও নর্থ সাউথ লোগো © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইংরেজি ও কারিগরি যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. ক্যাথরিন নর্থকাট ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাসের আয়োজনে ফুলব্রাইট স্পেশালিস্ট হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গবেষণা অফিসে যোগ দিয়েছেন। প্রযুক্তিগত যোগাযোগ বিষয়ে বিশেষজ্ঞ ড. নর্থকাট এনএসইউ’র চার অনুষদের শিক্ষকদের জন্য গবেষণা অনুদান প্রস্তাবনা লেখার ওপর একাধিক কর্মশালা পরিচালনা করবেন এবং পৃথকভাবে পরামর্শ দেবেন।  

ড. ক্যাথরিন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বেশ কয়েকটি সেমিনারে বক্তব্য রাখবেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এনএসইউ ক্যাম্পাসে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি ছয় সপ্তাহের সফরকালে সহযোগিতার জন্য ড. নর্থকাট এবং ঢাকাস্থ আমেরিকান দূতাবাসকে ধন্যবাদ জানান।  

এনএসইউ’র গবেষণা অফিসের পরিচালক অধ্যাপক নরম্যান কে. সোয়াজো জানান, এই কর্মশালাগুলো শিক্ষকদের গবেষণা অনুদান প্রস্তাবনা লেখার দক্ষতা বাড়াতে আয়োজন করা হয়েছে। বহির্মুখী গবেষণা অনুদান সংগ্রহ এনএসইউ’র কৌশলগত গবেষণা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ববিদ্যালয়টি ধীরে ধীরে গবেষণা-সক্রিয় থেকে গবেষণা-নিবিড় প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে রয়েছে। পাশাপাশি শিক্ষার মান উন্নত রাখার প্রতিশ্রুতিও বহাল থাকছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9