বাস্কেটবল দক্ষতা ও শিক্ষার উন্নয়নে এআইইউবি-বিবিএফ সমঝোতা চুক্তি

২৭ জানুয়ারি ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
এআইইউবি-বিবিএফ সমঝোতা চুক্তি

এআইইউবি-বিবিএফ সমঝোতা চুক্তি © টিডিসি ফটো

বাংলাদেশের তরুণ বাস্কেটবল খেলোয়াড়দের একাডেমিক শিক্ষা ও খেলার দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করতে যাচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন (বিবিএফ)। এ লক্ষ্যে আজ সোমবার (২৭ জানুয়ারি) এআইইউবি ক্যাম্পাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ড. শামীম আকা নওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিবিএফের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.), এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মনজুর এইচ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সমঝোতার আওতায় এআইইউবি বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের এডুকেশন পার্টনার হিসেবে কাজ করবে। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করবে বিশ্ববিদ্যালয়টি। এতে খেলোয়াড়দের পড়াশোনার পাশাপাশি তাদের পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সুযোগ আরও প্রসারিত হবে।   

বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9