এপ্রিলেই স্থায়ী ক্যাম্পাসে যাবে খুলনার নর্দান ইউনিভার্সিটি

২৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM

© সংগৃহীত

দক্ষিণাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে)। আধুনিক স্থাপত্যশৈলী ও সকল সুযোগ-সুবিধার সংমিশ্রণে নির্মিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস। এপ্রিল মাস থেকেই স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

জানা যায়, ২০১৫ সালে প্রতিষ্ঠালগ্ন শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলছে খুলনা নগরীর শিববাড়ির আকুঞ্জি টাওয়ারের অস্থায়ী ক্যাম্পাসে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদের অধীনে ১১টি বিভাগে ৫ হাজার শিক্ষার্থী রয়েছেন। স্থায়ী ক্যাম্পাসটি খুলনা শহরের অদূরে সিটি বাইপাস এলাকায় ৬ একর জমির ওপর  নির্মাণ করা হয়েছে।  

স্থায়ী ক্যাম্পাসটি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন। শিক্ষার্থীরা যেন আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ। আধুনিক স্থাপত্যশৈলী ও সকল সুযোগ-সুবিধার সংমিশ্রণে নির্মিত হচ্ছে সুসজ্জিত এই ক্যাম্পাস। চলতি বছরের এপ্রিল মাসেই স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি করতে একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাস তৈরি করছি। চলতি বছরের এপ্রিল থেকে আমরা সকল বিভাগের একাডেমি কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে শুরু করতে পারবো। আমাদের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ, জিমনেসিয়াম, লেক ছাড়াও অন্যান্য সকল সুযোগ-সুবিধা থাকছে। এনইউবিটি খুলনার স্থায়ী ক্যাম্পাসটি আমরা গ্রিন ক্লিন ক্যাম্পাস হিসেবে নির্মাণ করছি। স্থায়ী ক্যাম্পাসে একটি আধুনিক মানের লাইব্রেরি থাকছে যেখানে এক হাজার শিক্ষার্থী একসাথে বসে পড়াশোনা করতে পারবে। 

ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9