দেশের শিল্পপতিদের গবেষণায় বিনিয়োগের আহ্বান জানালেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ 

০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM

© জনসংযোগ

শিল্পখাতে দক্ষ প্রযুক্তি ও জ্ঞানের ঘাটতি কমাতে শিল্পপতিদের শিক্ষা ও গবেষণায় বিনিয়োগের আহ্বান জানালেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট ডিপ্লোমা গ্রাজুয়েটদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা আরও বলেন, বিল গেটস কিংবা ইলন মাস্ক নিজেরাই সব উদ্ভাবন করেননি, তাঁরা দীর্ঘ মেয়াদে গবেষণায় বিনিয়োগের মাধ্যমে সাফল্য পেয়েছেন। অথচ আমাদের দেশের ব্যবসায়ীরা দক্ষ জনশক্তির অভাব বলে অভিযোগ করেন কিন্তু তাঁরা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে কোন বিনিয়োগ  করেন না।

আজ রবিবার (৮ ডিসেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস আফতাবনগরে ডিপ্লোমা গ্রাজুয়েটদের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’র আবাসিক প্রতিনিধি হো ইয়ান জং, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, লেদার ও ফুটওয়্যার ইন্ড্রাস্টি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো. ওয়ালিদ হোসেন, এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ডিপ্লোমা  ইন লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট এর প্রোগ্রাম ডিরেক্টর, অধ্যাপক ড. তানবীর আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা গ্র্যাজুয়েট ছাড়াও শিক্ষক, কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি’র অনেকেই অংশগ্রহণ করেন। 

ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9