আইএসইউ ল সোসাইটির যাত্রা শুরু

০৩ নভেম্বর ২০২৪, ০৪:২৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
যাত্রা শুরু করলো আইএসইউ ল সোসাইটি

যাত্রা শুরু করলো আইএসইউ ল সোসাইটি © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) যাত্রা শুরু করলো আইএসইউ ল সোসাইটি।  রবিবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে আইএসইউ ল সোসাইটির শুভ সূচনা করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় আগামীর জন্য প্রস্তুত হচ্ছে আইএসইউ'র আইন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষাজীবন থেকে শিক্ষার্থীদের আইন পেশার জন্য পেশাদ্বারিত্বের সাথে গড়ে তুলতে আইএসইউ ল সোসাইটিকে কাজ করার পরামর্শ দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক, আইন বিভাগের চেয়ারপার্সন রাশেদ আহমেদ, আইএসইউ ল সোসাইটির মডারেটর ও সিআরডিপি'র পরিচালক মাহবুবুর রহমান ও আইন বিভাগের শিক্ষার্থীরা।

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬