ঝরনা দেখতে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ২

০৪ অক্টোবর ২০২৪, ০৮:২৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
মরদেহ

মরদেহ © সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই রূপসী ঝরনাতে ঘুরতে গিয়ে রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীসহ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে ঝরনার গভীর কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন- রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান (২১) ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমান (২১)। তারা দুজনেই নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা ও বন্ধু।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ওয়াহেপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝরনায় দুই পর্যটক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে একটি ডুবুরি দলকে উদ্ধার কাজে পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মীরসরাই থানার ওসি আবদুল কাদের জানান, ঢাকা থেকে ১৩ বন্ধু চট্টগ্রামের মীরসরাইয়ের রূপসী ঝরনা ঘুরতে আসে। তাদের মধ্যে দুই জন পা পিছলে ঝরনার কূপে পড়ে যায়। তাদের খোঁজ করে না পেয়ে পরে সঙ্গীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9