সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত © সৌজন্যে প্রাপ্ত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস। বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগ ও সাউথইস্ট ফার্মেসি ক্লাব বিশ্ব ফার্মাসিস্ট দিবসটি উদযাপন উপলক্ষে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

বুধবার (২৫শে সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তারা ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে অব্যাহত শিক্ষা এবং উদ্ভাবনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। এছাড়াও ফার্মাসিস্টদের জন্য হাসপাতাল, ক্লিনিকাল এবং কমিউনিটি সেটিংসহ সকল ক্ষেত্রে বিশেষ করে খাদ্য এবং প্রসাধনী শিল্পে ক্যারিয়ারের সুযোগগুলি নিয়েও নিজেদের দৃষ্টিভঙ্গী তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার ও ম্যানেজিং ডিরেক্টর তানবীর আশরাফ, টেকনিক্যাল অ্যাডভাইজর (কিউএ/কিউসি), ইউএসএআইডির প্রোমোটিং দ্য কোয়ালিটি অফ মেডিসিনস প্লাস (PQM+) প্রোগ্রাম, ইউএস ফার্মাকোপিয়াল কনভেনশন (USP), এবং অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর, ডিরেক্টর, CPDS এবং সাউথইস্ট ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের অধ্যাপকসহ অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে যোগদান করেন।

এলপিজি গ্যাসের দাম বাড়াল সরকার
  • ০২ আগস্ট ২০২৬
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬