এনএসইউ’র প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

২০ মে ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
এ বি এম কামাল উদ্দিন খান

এ বি এম কামাল উদ্দিন খান © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। সোমবার (২০ মে) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এ বি এম কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। 

এ বি এম কামাল উদ্দিন খান নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ছিলেন। পরে এটি নর্থ সাউথ ফাউন্ডেশনে পরিবর্তিত হয়, যা বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ট্রাস্ট হিসেবে পরিচালিত।
 এ বি এম কামাল উদ্দিন খান এনএসইউর ভিত্তি এবং বিকাশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন।

তিনি এনএসইউ ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের চেয়ারম্যান এবং এনএসইউয়ের তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষাক্ষেত্রে অবদানের পাশাপাশি এ বি এম কামাল উদ্দিন খান একজন সফল শিল্পপতি, বিশিষ্ট ব্যাংকার এবং বিশিষ্ট জনহিতৈষী হিসেবেও পরিচিত ছিলেন।

এ বি এম কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্যরা ও এনএসইউ'র বোর্ড অব ট্রাস্টিজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬