ইউজিসি চেয়্যারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের সাক্ষাৎ

২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইউজিসি চেয়্যারম্যানের সঙ্গে সাক্ষাতে মানারাত ইউনিভার্সিটির উপাচার্য

ইউজিসি চেয়্যারম্যানের সঙ্গে সাক্ষাতে মানারাত ইউনিভার্সিটির উপাচার্য © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। 

আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ও ইউজিসি চেয়ারম্যানকে তার লিখিত বই উপহার দেন। একই সঙ্গে তিনি ইউজিসি চেয়ারম্যানকে তার সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।  

ইউজিসি চেয়ারম্যান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের আমন্ত্রণ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন এবং সহকারী রেজিস্ট্রার  মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

রাবিপ্রবির নামে ফেক ও বট আইডিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জনকে প্রতিস্থাপন করল এনটিআরস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির নিশ্চায়ন করবেন যেভাবে
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দাম বাড়ল সিগারেটের, প্রজ্ঞাপন জারি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬