শিল্পকলা একাডেমিতে ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন

২৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ PM
শিল্পকলা একাডেমির মূল হলে ‘পোস্টমর্টেম’ নাটকে পারফর্ম করছেন অভিনয়শিল্পীরা

শিল্পকলা একাডেমির মূল হলে ‘পোস্টমর্টেম’ নাটকে পারফর্ম করছেন অভিনয়শিল্পীরা © সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) ছাত্র কল্যাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ইউএপি ড্রামা ক্লাব তাদের ৫ম প্রযোজনার নাটক ‘পোস্টমর্টেম’ মঞ্চস্থ করেছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে নাটকটি প্রদর্শিত হয়।

নাটকটি একটি কিশোরীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে বিভিন্ন ঘটনার মাধ্যমে তার আত্মহত্যার প্রকৃত কারণ উন্মোচিত হয়। নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম মালেক ইভান। লাইটিং ডিজাইন করেছেন ফারুক খান টিটু, পোশাক পরিকল্পনায় ছিলেন সাজিয়া আফরিন লুবনা, এবং মঞ্চ ও সঙ্গীত পরিকল্পনায় সহযোগিতা করেছেন ফাহিম মালেক ইভান।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিয়ান, সোহানা, জুহি, রুজবা, ইশতিয়াক, অদ্রিতা, দিন, মেহেদি, প্রিন্স, টান, প্রিয়ন্তী, সৌম্য, ফাতিন, শিমুল, শাকিব, শান্ত, হরেকৃষ্ণ, নীলা, অগ্র, সাইফ এবং কৌশিক।

ইউএপির শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিরা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষকরা উপস্থিত থেকে অভিনয় উপভোগ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

ইউএপি কর্তৃপক্ষ সবসময় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য সুযোগ তৈরি করে, যাতে তারা ক্যাম্পাসের বাইরে গিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো ‘পোস্টমর্টেম’ নাটকের সফল মঞ্চায়ন ইউএপির সৃজনশীলতা, সাংস্কৃতিক উৎকর্ষতা এবং শিক্ষার্থীবিকাশে অঙ্গীকারের প্রতিফলন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬