ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে এম মোজিবুল হক

০৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ PM
কে এম মোজিবুল হক

কে এম মোজিবুল হক © সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন কে এম মোজিবুল হক। ইউএপি ফাউন্ডেশনের ২৩তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত ভোটে তিনি এ পদে নির্বাচিত হন।

মোজিবুল হক কুমিল্লা জেলার মুরাদনগরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং করপোরেট খাতে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন।

মোজিবুল হক ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ১২ বছর বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি লাভ করেন। তার বর্ণাঢ্য নেতৃত্বমূলক দায়িত্বের মধ্যে রয়েছে জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি (১৯৯২), জেসিআই ইন্টারন্যাশনালের বিশ্ব সহসভাপতি (১৯৯৩) হিসেবে পূর্ব ইউরোপ, সিআইএস ও বাল্টিক অঞ্চল দেখভালের দায়িত্ব এবং জাতিসংঘের সর্ববৃহৎ শান্তি কর্মসূচি FER-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক (১৯৮৬) হিসেবে দায়িত্ব পালন। এ ছাড়া তিনি বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এবং কনসুলার কর্পস বাংলাদেশের (সিসিবি) প্রেসিডেন্ট ও ডিন (২০১৮-২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোজিবুল হক বর্তমানে বাংলাদেশে ইয়েমেন প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি TAS Aviation Group, Shah Group এবং Bakkah Holding-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।

২০২৬-২৭ মেয়াদের জন্য ইউএপি ফাউন্ডেশন ও ইউএপি বোর্ড অব ট্রাস্টিজে নির্বাচিত অন্য সদস্যরা হলেন আলমজেব ফারজাদ আহমেদ, আলহাজ আবদুল মালেক মোল্লা, জাকি আলম ও স্থপতি মাহবুবা হক।

ট্যাগ: ইউএপি
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9