এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পর্তুগালের আলগারভ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

২১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা © টিডিসি ফটো

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) ও ইউনিভার্সিটি অব আলগারভ, পর্তুগাল  এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান এবং আলগারভ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. পাওলো আগুয়াস।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক এন্ড্রু ল্যামব্রো চ্যারাল্যামবোস, পর্তুগালের আলগারাফ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. ইফিজিনিও রেবেলো এবং ইবিএইউবি’র প্রশাসনিক কর্তাব্যক্তি উপস্থিত ছিলেন। 

এই চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী বিনিময় সহ যৌথ উদ্যোগে গবেষণা, সেমিনার ও ওয়ার্কশপের অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে।

আলগারভ বিশ্ববিদ্যালয় পর্তুগালের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত। পর্তুগালের দক্ষিণাঞ্চল পর্যটনের জন্য বিখ্যাত।

ট্যাগ: চুক্তি
নারীর পোশাক পরা স্বামীর মরদেহ ঝুলছিল গাছে, অর্ধনগ্ন স্ত্রীর…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নবীনবরণের কনসার্টে সংঘর্ষ: ক্ষমা চাইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা নটর ডেম কলে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কার্যক্রম ও জবাবদিহি প্রতিবেদন তুলে ধরলেন ভিপি-জিএস,…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলিতে শূন্যপদের তথ্য দিতে জটিলতা, অধিদপ্তরে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬