মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়সীরাও

২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ PM
মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড

মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড © টিডিসি সম্পাদিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডায়াগনস্টিক সেন্টার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডে ডেন্টাল সার্জন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ডেন্টাল সেন্টারের জন্য এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচিত প্রার্থীকে চমৎকার কর্মপরিবেশ, উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ এবং আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড

পদের নাম: ডেন্টাল সার্জন-ডেন্টাল সেন্টার

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বৈধ নিবন্ধন থাকতে হবে। এফসিপিএস, এমএস বা সংশ্লিষ্ট বিষয়ে অন্য কোনো স্নাতকোত্তর যোগ্যতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট স্নাতকোত্তর যোগ্যতা ও বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ডেন্টাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৩ থেকে ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

কর্মস্থল: মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের প্রধান কার্যালয়, ধানমন্ডি, ঢাকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচিত প্রার্থীকে চমৎকার কর্মপরিবেশ, উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ এবং আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে।

আরও দেখুন: ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় তিন দিনের মাথায় ওসিকে বদলি

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।

আবেদন শুরু: আবেদন করতে হবে ১০ অক্টোবর ২০২৬ এর মধ্যে।

আবেদন শেষ: আবেদন পাঠানো যাবে হোয়াটসঅ্যাপ অথবা ই-মেইলে।

হোয়াটসঅ্যাপ: ০১৭১১-৮৮৯৬২৮

ই-মেইল: [email protected]

বিস্তারিত জানতে এখানে দেখুন।

বাসের ভাড়া বাড়ল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬