এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি

২৮ আগস্ট ২০২৬, ১১:৫৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১১:৫৪ AM
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড © টিডিসি ফাইল ফটো

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের সেলস বিভাগে ম্যানেজার, ইনস্টিটিউশনাল সেলস পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী এ পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এফএমসিজি বা ফার্মাসিউটিক্যাল ওটিসি পণ্যে একই ধরনের ব্যবস্থাপনা পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

বিভাগ: সেলস

পদের নাম: ম্যানেজার, ইনস্টিটিউশনাল সেলস

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: এসএমসি টাওয়ার-২, মিরপুর রোড, ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: ইনস্টিটিউশনাল/করপোরেট সেলসে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪২ বছর হতে হবে। এ ছাড়া ইনস্টিটিউশনাল গ্রাহক ও গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টেন্ডার ব্যবস্থাপনা ও চুক্তি আলোচনার অভিজ্ঞতাও প্রয়োজন।

দায়িত্ব: নিয়োগপ্রাপ্ত ম্যানেজারকে প্রতিষ্ঠানের ইনস্টিটিউশনাল সেলসের বার্ষিক বিক্রয় ও মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। নতুন ব্যবসার সুযোগ খুঁজে বের করা, নতুন প্রাতিষ্ঠানিক গ্রাহক তৈরি এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য শক্তিশালী সেলস পাইপলাইন তৈরি করতে হবে।

করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং কৌশলগত অ্যাকাউন্ট পরিচালনার মাধ্যমে বিক্রয় ও গ্রাহক ধরে রাখার হার বাড়াতে হবে।

এ ছাড়া বার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক সেলস পরিকল্পনা তৈরি, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, সেলস পারফরম্যান্স পর্যবেক্ষণ, চাহিদার পূর্বাভাস এবং ব্যবসার স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।

সরকারি ও বেসরকারি টেন্ডারে অংশগ্রহণের নেতৃত্ব দেওয়া, কোটেশন, প্রস্তাব, চুক্তি ও বাণিজ্যিক অফার প্রস্তুত করা এবং মূল্য, পেমেন্টের শর্ত ও বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা করতে হবে।

প্রাতিষ্ঠানিক সেলস টিমকে নেতৃত্ব দেওয়া, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহায়তা করা এবং কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন করাও এ পদের দায়িত্বের অংশ।

পাশাপাশি বাজারের প্রবণতা, প্রতিযোগী, মূল্য এবং প্রাতিষ্ঠানিক ক্রয়-প্রবণতা পর্যবেক্ষণ করে নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করতে হবে। সাপ্লাই চেইন, মার্কেটিং, ফাইন্যান্স, ডিস্ট্রিবিউশন ও লজিস্টিকস বিভাগের সঙ্গে সমন্বয় করে গ্রাহকের অর্ডার, ডেলিভারি, ইনভয়েসিং ও বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করতে হবে।

নিয়মিত সেলস রিপোর্ট, পূর্বাভাস, সেলস পাইপলাইন আপডেট ও ব্যবসায়িক পর্যালোচনা প্রস্তুত এবং প্রতিষ্ঠানের নীতিমালা, চুক্তিগত বাধ্যবাধকতা ও আইনগত রিকোয়ারমেন্টস মেনে চলতে হবে। এছাড়া সুপারভাইজারের নির্দেশিত অন্যান্য দায়িত্বও পালন করতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা: প্রার্থীর উপস্থাপনা, যোগাযোগ ও আন্তব্যক্তিক যোগাযোগে দক্ষতা** থাকতে হবে। ইনস্টিটিউশনাল ব্যবসায়িক অঙ্গনে শক্তিশালী যোগাযোগ ও নেটওয়ার্ক থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: আইডিএলসি ফাইন্যান্সে চাকরি, আবেদন করতে পারবেন ফ্রেশারাও

এ ছাড়া ইনস্টিটিউশনাল গ্রাহক ও গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট পরিচালনায় দক্ষতা, টেন্ডার ব্যবস্থাপনা ও চুক্তি আলোচনার অভিজ্ঞতা, উচ্চমাত্রার ব্যবসায়িক নৈতিকতা এবং গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: এসএমসি টাওয়ার-২, মিরপুর রোড, ঢাকা

আবেদনের শেষ তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬। আবেদন করার সময় প্রার্থীকে বর্তমান ও প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের মানবসম্পদ বিভাগ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো বা সব আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। প্রার্থীর পক্ষে কোনো ধরনের তদবির করা হলে আবেদন বাতিল করা হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন

ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
  • ২৮ আগস্ট ২০২৬
বিজিবির অভিযানে ফেনী সীমান্তে গাঁজাসহ সিএনজি জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬
নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা ১০ ও ১১ সেপ্টেম্বর
  • ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্টে পরিচালক পদে চাকরি, বেতন আলোচনা সাপে…
  • ২৮ আগস্ট ২০২৬
অফিস ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা ও ঘুষ-অনিয়মের অভিযোগ শিক্ষা…
  • ২৮ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের
  • ২৮ আগস্ট ২০২৬