আইডিএলসি ফাইন্যান্স পিএলসি © টিডিসি সম্পাদিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এসএমই বিভাগে রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।
এ পদে অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আইডিএলসি ফাইন্যান্স পিএলসি
বিভাগ: এসএমই
পদের নাম: রিলেশনশিপ অফিসার
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বা খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: ব্যাংকিং, এফএমসিজি, মাইক্রোফাইন্যান্স, বিমা ও ফার্মাসিউটিক্যাল শিল্পে সেলস-সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এনবিএফআই বা ব্যাংকিং খাতের মানদণ্ড, পণ্য ও সেবা সম্পর্কে ধারণা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।
তবে কাজের অভিজ্ঞতা নেই এমন ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন।
কাজের দায়িত্ব: রিলেশনশিপ অফিসারকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের জন্য অর্থায়নের সুযোগ খুঁজে বের করতে হবে। সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, সেলস কল ও ভিজিটের মাধ্যমে আইডিএলসির আর্থিক পণ্য ও সেবা উপস্থাপন করতে হবে।
এ ছাড়া গ্রাহক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত সম্পর্ক তৈরি ও বজায় রাখা এবং মাসিক ঋণ পণ্য বিক্রয় ও গ্রাহকের কাছ থেকে সময়মতো ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: চাকরির গ্রেড অনুযায়ী বেতন নির্ধারিত হবে। ট্রেইনি সেলস অফিসার, অফিসার গ্রেড-১, অফিসার গ্রেড-২, অফিসার গ্রেড-৩ ও সিনিয়র অফিসার এসব গ্রেডে বেতন ২৮ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। নির্ধারিত বেতনের পাশাপাশি লক্ষ্যমাত্রার অতিরিক্ত ব্যবসা অর্জন ও ঋণ আদায়ের জন্য প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সেলস ইনসেনটিভ/কমিশন পাওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া স্থায়ী বা কনফার্মড কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যবিমা সুবিধা পাবেন।
ক্যারিয়ার ও পদোন্নতি: রিলেশনশিপ অফিসারদের জন্য নির্ধারিত ব্যবসা অর্জন ও ঋণ আদায়ের লক্ষ্যমাত্রার ভিত্তিতে কাঠামোবদ্ধ ও কর্মদক্ষতাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা রয়েছে।
আরও দেখুন: অভিজ্ঞতা ছাড়াই লংকাবাংলা ফাইন্যান্সে চাকরি
কর্মদক্ষতার ভিত্তিতে যোগ্য কর্মকর্তাদের ছয় মাসের মধ্যেও পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হতে পারে। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য কর্মদক্ষতার মানদণ্ড ও প্রতিষ্ঠানের নীতিমালা পূরণ করতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বিস্তারিত জানতে বা আবেদন করতে এখানে দেখুন।