সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার

২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৭ PM
অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। মৌখিক পরীক্ষা কেন্দ্রভেেদে ২৯ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ২৪,০০০-২৮,০০০ টাকা;

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন ঢাকাসহ ৫ জেলায়

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে; 

আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; 

মৌখিক পরীক্ষার সময়সূচি—

সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২টা;

তারিখ: ২৯ আগস্ট, ৫, ১২, ১৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬;

স্থান—

ঢাকা-নাভানা এফ এস কসমো, বাড়ি নম্বর ৪/বি (২য় তলা), রোড নম্বর ৯৪, গুলশান-২, ঢাকা;

তারিখ: ৩১ আগস্ট ২০২৬;

স্থান—

রাজশাহী-ভদ্রা পদ্মা আবাসিক, বাসা নম্বর ২৬৪, রোড নম্বর ০২, চন্দ্রিমা থানা, রাজশাহী;

বরিশাল-৮৭০, হামিদা মঞ্জিল (নীচতলা), থানা কাউন্সিলের বিপরীতে, সি অ্যান্ড বি রোড, বরিশাল;

তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬;

স্থান—

পাবনা-শাহীন ভিলা (লাকি ড্রিম পার্কের বিপরীতে), চাঁদাখার বাশতলা, লাইব্রেরি বাজার রোড, পাবনা সদর;

খুলনা-বাড়ি নম্বর ২৫২/১, শের-ই-বাংলা রোড (গল্লামারী থেকে নিরালা রোড), এস ও এস হারম্যান মেইনার স্কুলের বিপরীতে, খুলনা সদর;

তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৬;

স্থান—

রংপুর- বাড়ি নম্বর ০১, রোড নম্বর-০১, মুলাটোল পাকার মাথা, রংপুর;

যশোর-এ এস এন্টারপ্রাইজ, তেঁতুলতলা মোড়, পানির ট্যাংকি রোড (পানির ট্যাংকির পূর্ব পাশে), যশোর সদর;

তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬;

স্থান—

বগুড়া-মাটির ঢালী বিমান মোড় (২য় বাইপাস), সাইক পলিটেকনিক সংলগ্ন, শাখারিয়া, বগুড়া;

কুষ্টিয়া-আগা ইউসুফ চক্ষু হাসপাতালের পাশে, বেগম স্কয়ার সুপার মার্কেট, মেহেরপুর রোড, বারখাদা, ত্রিমোহিনী, কুষ্টিয়া;

তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬;

স্থান—

ময়মনসিংহ, ২৩৬, রাজলক্ষ্মী গৃহালয়, কাঠগোলা বাজার, ময়মনসিংহ;

তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬;

স্থান—

কুমিল্লা-স্বপ্ন ভিলা টাওয়ার, গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের পাশে, আমতলী, ক্যান্টনমেন্ট, কুমিল্লা;

তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬;

স্থান—

নোয়াখালী-দীন ইসলাম ভবন, আমানতপুর ব্রিকফিল্ড সংলগ্ন, কেন্দুরবাগ, বেগমগঞ্জ, নোয়াখালী;

তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬;

স্থান—

চট্টগ্রাম-আবুল খায়ের ভেজিটেবল অয়েল মিল, ৭/৮, নাসিরাবাদ আই/এ, রুবি গেট, বায়েজিদ;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার মানুষ গড়ার তীর্থভূমি হামদ…
  • ২৭ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬
‘মক্কা প্যাক্ট মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এতে কারো উদ্ব…
  • ২৭ আগস্ট ২০২৬