নারীদের আত্মনির্ভরশীল করতে চাকরি দিচ্ছে আদ্-দ্বীন ফাউন্ডেশন

২২ আগস্ট ২০২৬, ০৩:৩২ PM
আদ্-দ্বীন ফাউন্ডেশন

আদ্-দ্বীন ফাউন্ডেশন © টিডিসি সম্পাদিত

আদ্-দ্বীন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির নার্সিং বিভাগে নার্সিং ইন্সট্রাক্টর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২০ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের ঢাকার মগবাজার ও যশোরে কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন-ভাতার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন ফাউন্ডেশন

পদের নাম: নার্সিং ইন্সট্রাক্টর

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু নারী

কর্মস্থল: ঢাকা (মগবাজার), যশোর

আরও দেখুন: কলেজে ভর্তির আগে যে ১০ তথ্য অবশ্যই যাচাই করতে হবে

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পারিশ্রমিক বা বেতন-ভাতা

বয়সসীমা: উল্লেখ নেই

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: হাসপাতাল ও মেডিকেল কলেজে কাজের দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে ভালো দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: চাকরি দেবে ইজি ফ্যাশন লিমিটেড

সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসুবিধা এবং সন্তানদের জন্য শিক্ষা সহায়তা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।

ঢাবি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা প্রহরীদের …
  • ১১ নভেম্বর ২০২৬
জামালপুরে মরিচের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে …
  • ১১ নভেম্বর ২০২৬
কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950