অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দেবে এসএমসি

২১ আগস্ট ২০২৬, ০৪:৪৮ PM
এসএমসি

এসএমসি © টিডিসি সম্পাদিত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন শুরু হয়েছে গত ১৯ আগস্ট থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: সিনিয়র অফিসার

বিভাগ: অ্যাকাউন্টস

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

কর্মস্থল: ঢাকা (বনানী)

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের মাধ্যম: অনলাইন

আরও দেখুন: সালমান শাহ হত্যা: ডিপজলকে সাক্ষী, ডলি জহুরকে জিজ্ঞাসাবাদের দাবি মা নীলা চৌধুরীর

আবেদন শুরু: ১৯ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি আয়কর ও ভ্যাট আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা ও বয়স: প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে তিনটি উৎসব বোনাস, স্বাস্থ্যসেবা সুবিধা ও লিভ এনক্যাশমেন্টসহ বিভিন্ন সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬