সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার

২১ আগস্ট ২০২৬, ১০:১৫ AM
আকিজ ভেঞ্চার

আকিজ ভেঞ্চার © টিডিসি সম্পাদিত

আকিজ ভেঞ্চার লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের কমার্শিয়াল-ইমপোর্ট কার্যক্রমের জন্য এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২০ আগস্ট বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ভেঞ্চার লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (কমার্শিয়াল-ইমপোর্ট)

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়

আবেদন শেষ: ৩১ আগস্ট ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সর্বোচ্চ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতার ক্ষেত্র: ইন্স্যুরেন্স, কৃষিভিত্তিক প্রতিষ্ঠান (এগ্রো প্রসেসিং/সিড/জিএম), গ্রুপ অব কোম্পানিজ, বাইসাইকেল, প্যাকেটজাত খাদ্য, বেভারেজ, হেলথকেয়ার/লাইফস্টাইল পণ্যসহ সংশ্লিষ্ট ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রধান দায়িত্ব: আমদানি-সংক্রান্ত কমার্শিয়াল কার্যক্রম পরিচালনা, ড্রাফট কমার্শিয়াল ডকুমেন্ট যাচাই, ব্যাংক থেকে শিপিং ডকুমেন্ট সংগ্রহ, শিপিং ডকুমেন্ট সিঅ্যান্ডএফ এজেন্টের কাছে পাঠানো, বন্ড লাইসেন্সের মাধ্যমে পণ্যের ফিজিক্যাল মুভমেন্ট এবং ওরাকল সিস্টেমে এলসি ও ডাটা এন্ট্রির কাজ করতে হবে।

আরও দেখুন: মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে: ডিআইজি

দক্ষতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইমপোর্ট ও কমার্শিয়াল বিষয়ে দক্ষতা থাকতে হবে।

বেতন: মাসিক ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বীমা, গ্র্যাচুইটি, আংশিক ভর্তুকি দেওয়া দুপুরের খাবার, প্রতিবছর বেতন পর্যালোচনা এবং বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের ভিডিও সিভি জমা দিতে উৎসাহিত করা হয়েছে। 

প্রতিষ্ঠানের ঠিকানা: আকিজ হাউস, ১৯৮, বীর উত্তম মীর শওকত সরক, (গুলশান লিংক রোড), তেজগাঁও, ঢাকা।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া এখানে দেখুন

সূত্র: বিডিজবস

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9